বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৩টি ইটভাটাকে আর্থিক জরিমানা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি  এলাকায় অবস্থিত হওয়ায় তিনটি ইটভাটাকে সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.বি.এম মশিউজ্জামান সদর উপজেলার সুহিলপুর ও নাটাই দক্ষিণ ইউনিয়নের সবমিলিয়ে তিনটি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার সুহিলপুর ও নাটাই দক্ষিণ ইউনিয়নে বিদ্যালয়ের আশপাশ এলাকায় মেহেদী ব্রিকস, মেসার্স ভরসা ব্রিকস ফিল্ড এবং মিয়া ভাই এন্ড কোং (আজিম ব্রিকস ফিল্ড) নামে তিনটি ইটভাটায় ইট প্রস্তুত করা হচ্ছে।
এসব ইটভাটার কোন লাইসেন্সও নেই। বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে পেরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.বি.এম মশিউজ্জামান ইটভাটাগুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত লাইসেন্স না থাকায় সুহিলপুর ইউনিয়নের মেহেদী ব্রিকস ফিল্ডকে সাড়ে চার লাখ টাকা এবং একই দায়ে নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুরউড়া গ্রামের মেসার্স ভরসা ব্রিকস ফিল্ড এবং মিয়া ভাই এন্ড কোং (আজিম ব্রিকস ফিল্ড) কে সাড়ে চার লাখ টাকা করে মোট সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় প্রত্যেক ইটভাটার মালিক সরকারি আইন মেনে ইটভাটা পরিচালনা করবেন বলে ভ্রাম্যমান আদালতের কাছে মুচলেকা দেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার প্রশান্ত বৈদ্য উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

এইচএসসির প্রশ্নে ভুল, চার শিক্ষককে শোকজ

প্রতি বছর একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর