শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশীয় বিমানের ধার্মিক সেই পাইলট খুবই জনপ্রিয় ছিলেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ৬২ আরোহী নিয়ে বিধ্বস্ত ইন্দোনেশীয় বিমানের পাইলট ক্যাপ্টেন আফওয়ান সেদিন হন্তদন্ত হয়ে এসেছিলেন।

এসজে১৮২ ফ্লাইটের পাইলট ফার্জা মাহারধিকার চাচা শ্রীবিজয়া। ফার্জা জানেন না তার পাইলট চাচার ভাগ্যে কী ঘটেছে। তিনি বলেন, আমরা প্রচণ্ড শোকের মধ্যে রয়েছি। ভালো কিছুর জন্য প্রার্থনা করছি। খবর বিবিসির।

ফার্জা জানান, দুর্ঘটনার দিন ক্যাপ্টেন আফওয়ান (৫৪) হন্তদন্ত হয়ে বেরিয়ে গিয়েছিলেন। তিনি খুব পরিপাটি থাকতেন। কিন্তু সেদিন তার পোশাক আয়রন করা ছিল না। আবার ছেড়ে যেতে হচ্ছে বলে তিন সন্তানের কাছে তিনি দুঃখ প্রকাশ করে যান।

১৯৮৭ সালে পেশাগতভাবে পাইলটের দায়িত্ব পালনের আগে থেকেই বিমানবাহিনীতে কাজ শুরু করেন ক্যাপ্টেন আফওয়ান। তিনি বেশ জনপ্রিয় ছিলেন। পরিবার ও সহকর্মীরা বলছেন, তিনি বেশ ধার্মিক ছিলেন।

পশ্চিম জাভার বোগোর শহরের বাসিন্দা আফওয়ান প্রতিবেশী ও সহকর্মীদের কাজে সহযোগিতা করতেন। ফার্জা বলেন, চাচা খুব ভালো মানুষ ছিলেন। তিনি মানুষকে সুপরামর্শ দিতেন। দানশীলতার জন্য তিনি প্রতিবেশীদের কাছে জনপ্রিয় ছিলেন।

ফার্জা আরও বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না এমন ভয়াবহ ঘটনা ঘটেছে।’ তিনি চাচা ও তার পরিবারের জন্য সবাইকে প্রার্থনার আহ্বান জানান।

বিধ্বস্ত বিমানটির আরোহীদের সম্পর্কে এখনো পূর্ণাঙ্গ তথ্য সরবরাহ করতে পারেনি কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ