,

চীনা দূতাবাসের পোস্ট মুছে দিল টুইটার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম সম্প্রদায়ের নারীদের সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ এনে চীনা দূতাবাসের দেওয়া একটি পোস্ট ডিলেট করেছে। পোস্টটিতে দাবি করা হয়েছে যে উইঘুর মহিলারা “মুক্ত” এবং এখন তারা আর “বাচ্চা তৈরির যন্ত্র” নয়। অবশ্য পরে বিবৃতিটি মুছে ফেলে চীনা দূতাবাস।

যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাস টুইটারে লেখে, ‘উইঘুর নারীদের সন্তান জন্মদানের মেশিন হিসেবে ব্যবহার করা যাবে না।’ দূতাবাসের এ ধরনের মন্তব্যকে অমানবিক আচরণ অভিহিত করে গত শনিবার চীনা দূতাবাসের টুইটটি ব্লক করে টুইটার কর্তৃপক্ষ। টুইটার কর্তৃপক্ষ জানায়, পর্যালোচনার পর দেখা গেছে চীনা কর্তৃপক্ষ ধর্ম-বর্ণ বা বর্ণের ভিত্তিতে এ ধরনের অমানবিক নিষেধাজ্ঞার ব্যবস্থা নিয়েছে যা আমাদের নীতিমালার বরখেলাপ।

অবশ্য পরে টুইটারে দেওয়া বিবৃতি মুছে ফেলে চীনা দূতাবাস। ওই বিবৃতিতে বলা হয়েছিল, ‘চরমপন্থা নির্মূলের অংশ হিসাবে উইঘুর নারীদের লিঙ্গ সাম্যতা বজায় রাখতে ও তাদের প্রজনন স্বাস্থ্য উন্নতির জন্যে ঘন ঘন সন্তান জন্ম দেওয়া বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা তাদের আরো আত্মবিশ্বাসী করে তুলবে।’

সূত্র: এএনআই।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের