শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাদাখ সীমান্তে আটক সেই চীনা সেনা সদস্যকে ফেরত দিল ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লাদাখ সীমান্তে আটক চীনা লিবারেশন আর্মির (পিএলএ) সদস্যকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ৮ জানুয়ারি ভারতের সীমান্তে ঢুকে পড়া চীনা সেনাকে চুশুল মল্ডোতে সোমবার সকালে বেইজিংয়ের হাতে হস্তান্তর করা হয়েছে।

এর আগে চীনের সামরিক বাহিনীর ওয়েবসাইটে বলা হয়েছে, আটক সেনা ভুল করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে। রাতের অন্ধকারে ভৌগলিক অবস্থান বুঝতে পারেনি। এ কারণেই তার ভুল হয়েছে।
চীনা কর্তৃপক্ষ বলছে, তারা আশা করছিল ভারতীয় সেনাবাহিনী ওই জওয়ানকে খুঁজতে সাহায্য করবে। পরে তারা জানতে পারে ভারতীয় সেনাদের হাতেই আটক হয়েছে ওই সৈনিক।

ভারতীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, প্রায় ২ ঘণ্টা পর ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আটকের খবর নিশ্চিত করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির পরই সেই সেনাকে ফিরিয়ে দেওয়া হবে চীনের হাতে।

এরপরই চীনের পক্ষ থেকে ভারতকে দ্বিপাক্ষিক বৈঠকের সমঝোতা অনুযায়ী কাজ করতে বলা হয়েছে। পাশাপাশি আটক সেনা সদস্যকে দ্রুত ফিরিয়ে আহ্বান জানানো হয়।

সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে ইতিবাচক পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় সীমান্তে উত্তেজনা দেখা দিতে পারে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে।

এর আগে গতবছর ১৯ অক্টোবর এক চীনা সেনাকে অনুপ্রবেশের অভিযোগে আটক করে ভারতীয় সেনাবাহিনী। পরে চশুল সীমান্তে প্রোটোকল মেনে পরে চীনের হাতে ফিরিয়ে দেয় ভারত। সূত্র: আলজাজিরার

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদ ছাড়লেন সাহাবুদ্দিন

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন