শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশে চাকরি হারানোদের দেশে ফিরে আনতে প্রণোদনা দেওয়ার সুপারিশ

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসকালে মধ্যপ্রাচ্যে চাকরি হারানো কর্মীদের দেশে ফিরে আনতে বিশেষ প্রণোদনা দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে প্রণোদনা আদায়ের বিষয়ে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হয়। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ভাড়া কমানোর সুপারিশ করা হয়।

সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ১১তম বৈঠকে এসব সুপারিশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, অধ্যাপক মো. আলী আশরাফ, মৃনাল কান্তি দাস ও পংকজ নাথ বৈঠকে অংশগ্রহণ করেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে দেশের ভাবমর্যাদা রক্ষায় ভিজিট ভিসায় বিদেশ গিয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করতে ‘আন্ডারটেকেন’ রাখার বিষয়টি যুক্ত করার সুপারিশ করে কমিটি। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত কর্মীদের পাসপোর্ট সেবা প্রদানের জন্য বিশেষ করে মোবাইল পাসপোর্ট অফিস (মেশিনসহ) স্থাপন করার বিষয়ে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।

বৈঠকে সুশৃঙ্খল, নিরাপদ, নিয়মিত ও দায়িত্বপূর্ণ অভিবাসন নিশ্চিতকল্পে বিদেশে কর্মী প্রেরণে বাংলাদেশ বিমানের ভূমিকাসহ অভিবাসন নিয়ে এনআরবি, সিআইপি এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং পাসপোর্ট ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন সংস্থা প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ