রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মাটির নিচে পাওয়া গেল পরিত্যক্ত গুলি-খোঁসা 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরিত্যক্ত ৩৪৪ পিছ গুলিসহ খোঁসা পাওয়া গেছে। সোমবার বিকেল নাগাদ রেলওয়ে পূর্ব কলোনীর মাটির নিচ থেকে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্হানীয়রা জানায়, আখাউড়া ঔই এলাকাতে রেলওয়ের উন্নয়ন কাজ চলছে। সেখানে দুই যুবক লাকড়ি কুড়াচ্ছিলেন। এ সময় মাটির গর্তের মর্ধ্যে শক্ত একটি মাটির চাকার মত পান। পরে এগুলোতে পরিত্যক্ত গুলিসহ খোঁসা পাওয়া যায়।স্থানীয়দের আরো জানায়, ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময়কার।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রসুল আহমেদ নিজামী বলেন, পরিত্যক্ত অবস্হায় ৩৪৪ পিছ গুলিসহ কিছু খোসা পাওয়া গেছে। গুলি গুলো গনণা করা গেলেও খোঁসা কতগুলি তা বুঝা যাচ্ছেনা।