শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুল্কমুক্ত বাজার সুবিধা পেতে ভুটানের সঙ্গে চুক্তি অনুমোদন

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও ভুটানের মধ্যে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরের জন্য অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চুক্তির আওতায় ভুটান আরও ১৬টি এবং বাংলাদেশ আরও ১০টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১১ জানুয়ারি) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রান্ত থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০২০ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক ট্রেড এগ্রিমেন্ট সই হয়েছে। দুই দেশের বাণিজ্যমন্ত্রী পর্যায়ে এ চুক্তি সই হয়। চুক্তির আওতায় ভুটান আরও ১৬টি এবং বাংলাদেশ আরও ১০টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে।

এরআগে ২০১০ সাল থেকে বাংলাদেশ ভুটানকে ১৮টি পণ্যে এবং ভুটান বাংলাদেশকে ৯২টি পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধা দিয়েছে।

মন্ত্রিসভা নির্দেশনা দিয়েছে, আশেপাশের দেশগুলোর সঙ্গে যেন এমন চুক্তি করা হয়, যাতে আমাদের ব্যবসা-বাণিজ্যের সুবিধা হয়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ