,

ইসির সুষ্ঠু নির্বাচন করার যোগ্যতা নেই : ফখরুল

news-image

নিউজ ডেস্ক : বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) সুষ্ঠু নির্বাচন করার যোগ্যতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য ইসির পদত্যাগ চেয়েছেন তিনি।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন এদেশের সবচেয়ে ঘৃণিত একটি প্রতিষ্ঠান। আমরা বারবার নির্বাচন কমিশনের পদত্যাগ চেয়েছি, সরিয়ে দিতে বলেছি। কিন্তু শুধু আমরা রাজনীতিবিদরা নই, দেশের যারা বিশিষ্ট বুদ্ধিজীবী আছেন, দেশের যে এনজিও আছে এমনকি বিদেশের সংস্থাগুলো বলছে, এই নির্বাচন কমিশনকে না সরালে দেশে কখনোই একটি সুষ্ঠু নির্বাচন হবে না।
তিনি বলেন, ‘এই কমিশন শুরুতে দায়িত্ব পালন করতে পারেনি শুধু তাই নয়, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাদের সেই যোগ্যতা নেই যে তারা একটি সুষ্ঠু নির্বাচন করবে। জাতীয় নির্বাচন গেছে, এখন স্থানীয় সরকার নির্বাচন তারা একইভাবে লুট করে নিয়ে যাচ্ছে। ভোট চুরি করে নিয়ে যাওয়ার পর সিইসি বলেন, ভোট সুষ্ঠু হয়েছে। এতই সুষ্ঠু হয় যে কোনো কোনো কেন্দ্রে শতকরা ১০০ ভাগের বেশিও ভোট পড়ে যায়।’

সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, এখনো সময় আছে আপনারা পদত্যাগ করুন। নাহলে এদেশের মানুষ জাগ্রত হয়ে বাধ্য করবে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া