,

জুভেন্টাসের জয়ে রেকর্ড ছুঁলেন রোনালদো

news-image

অনলাইন ডেস্ক : অ্যারন রামসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ দিকের দুই গোলে স্বস্তির জয় পেয়েছে জুভেন্টাস। যদিও দ্বিতীয়ার্ধের পুরোটা সময় একজন কম নিয়ে খেলার পরও সাসুলোর বিপক্ষে পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল আন্দ্রেয়া পিরলোর দল। এমনকি প্রথমার্ধেও তেমন কোনো সুযোগ করতে পারেনি দলটি।

এই ম্যাচে এক গোল করে ক্লাব ও জাতীয় দল মিলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ছুঁয়েছেন রোনালদো। ফুটবলের ভুলতে যাওয়া এক কিংবদন্তির নাম জোসেফ বাইকান। ক্লাব ও জাতীয় দল মিলে যার সর্বোচ্চ গোলের রেকর্ড ৭৫৯টি। সেই অস্ট্রিয়ান তারকাকে এবার ছুঁয়েছেন রোনালদো। আর একটি গোল করলেই ইতিহাস হবে তার।

নিজেদের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে রোববার রাতে সেরি আর ম্যাচটি ৩-১ গোলে জিতেছেন শিরোপাধারীরা। এ নিয়ে চলতি মৌসুমে উত্থান-পতনের মধ্য দিয়ে চলা জুভেন্টাস লিগে প্রথমবার টানা তিন ম্যাচ জিতল।

ম্যাচটায় শুরুতে ভুগতে হয়েছে জুভেন্টাসকে। প্রথমার্ধে সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে সম্ভাবনা তৈরি হয় সাসুলোর খেলোয়াড় পেড্রো ওবিয়াং বিরতির একটু আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে।

৪৫+১ মিনিটে কড়া ট্যাকলের ফল হিসেবে মাঠ ছেড়ে যান পেড্রো। ফলে ১০ জনের দলে পরিণত হওয়া সাসুলোকে চাপে ফেলা সহজ হয়ে যায় জুভেন্টাসের। গোল করেন ব্রাজিলিয়ান তারকা দানিলো। তবে আট মিনিট পর সমতা ফিরিয়ে ম্যাচে প্রাণ ফেরানোর চেষ্টা করে সাসুলো। গোল করেন ডেফরেল।

পয়েন্ট হারনোর শঙ্কায় পড়ে যায় জুভেন্টাস। খেলা ফেরান বদলি খেলোয়াড় রামসি। পুরো মৌসুমজুড়ে আসা-যাওয়ার মধ্যে থাকা এই তারকাই গোল করেন ৮২ মিনিটে। এরপর স্টপেজ টাইমে স্কোর ৩-১ করেন রোনালদো। এর সঙ্গে সঙ্গে ক্লাব ও দল মিলে গোল হয়ে যায় তার ৭৫৯টি।

জয়ের পর চারে উঠে গেছে জুভেন্টাস। ১৬ ম্যাচে তাদের সংগ্রহ ৩৩ পয়েন্ট। ১৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান। তবে ১৭ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে সাতে সাসুলো।

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান