,

বিধ্বস্ত উড়োজাহাজটির ব্ল্যাক বক্সের সন্ধান

news-image

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে শনিবার উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত বোয়িং ৭৩৭ যাত্রীবাহী উড়োজাহাজটির দু’টি ব্ল্যাক বক্সের সন্ধান পাওয়া গেছে। রোববার জাভা সাগরে এ দুটি ব্ল্যাক বক্সের অবস্থান শনাক্ত করা হয়।

ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান হাদি তজাহানতো বলেন, ব্ল্যাক বক্স থেকে বের হওয়া দুটি সংকেত অবিচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করা হয়। সেসব সংকেত ধরে আমরা ব্ল্যাক বক্সের অবস্থান শনাক্ত করেছি। খবর আল জাজিরা ও দ্যা গার্ডিয়ানের

তিনি বলেন, আশা করছি খুব শিগগরিই ব্ল্যাক বক্স দুটি উদ্ধার করতে পারবো। তখন দুর্ঘটনার কারণ জানা যাবে।

জাভা সাগর থেকে দেহাবশেষ, পোশাকের টুকরো এবং কিছু ধাতব যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

যাত্রীবাহী উড়োজাহাজটি ৬২ আরোহী নিয়ে শনিবার জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই জাকার্তা বিমানবন্দর থেকে ২০ কিলোমিটার দূরে সাগরের লাকি দ্বীপে বিধ্বস্ত হয়। যাত্রীদের কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।

উড়োজাহাজটির ধারণ ক্ষমতা ১৩০ আরোহীর হলেও যাত্রীবাহী বিমানটিতে ১২ জন ক্রু এবং ৫০ জন যাত্রী ছিলেন।

যাত্রীদের মধ্যে সাতজন শিশু ও তিনজন নবজাতকও ছিল। উড়োজাহাজে থাকা প্রত্যেকেই ছিলেন ইন্দোনেশিয়ার নাগরিক।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের