,

বিধ্বস্ত বিমানের যাত্রীদের বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছেন উদ্ধারকর্মীরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় সাগরে বিধ্বস্ত বিমানের যাত্রীদের বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছেন উদ্ধারকর্মীরা। রোববার ধ্বংসাবশেষের সঙ্গে মানুষের শরীরে অংশও পাওয়া গেছে।

উদ্ধারকার্মীরা বলছেন, বিধ্বস্ত বিমানের কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা খুব কম। এ ছাড়া বিধ্বস্ত বিমান থেকে সংকেত পাওয়ার কথা জানিয়েছে ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর কর্মকর্তা ওয়াহিউদ্দিন আরিফ গণমাধ্যমকে জানিয়েছেন, জাভা সমুদ্রে তারা তিন ফুট লম্বা টায়ারের অংশ খুঁজে পেয়েছেন। ধারণা করা হচ্ছে– এটি বিধ্বস্ত বিমানের। এ ছাড়া মানব শরীরে অংশ খুঁজে পাওয়া গেছে।

উদ্ধারকাজে নিয়োজিত এক ডুবুরি জানান, পানির নিচে মেটাল ডিটেক্টর ও পিঞ্জার ডিটেক্টর (পানির নিচে উদ্ধারকাজে ব্যবহৃত যন্ত্র) দিয়ে দুটি ব্ল্যাকবক্স থেকে সংকেত খোঁজার চেষ্টা চলছে।

শ্রীবিজয়া এয়ারের উড়োজাহাজটির মডেল বোয়িং ৭৩৭-৫০০। শনিবার এটি জাকার্তা থেকে ওয়েস্ট কালিমান্তান প্রদেশের রাজধানী পনতিয়ানাকে যাচ্ছিল।

বিমানবন্দর থেকে শনিবার উড্ডয়নের চার মিনিট পর এটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কর্তৃপক্ষ বলছে, বিমানটিতে ১০ শিশুসহ ৬২ যাত্রী ও ক্রু ছিলেন। তারা সবাই ইন্দোনেশীয়।

ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর প্রধান হাদি তাজাহজান্তোর বরাত দিয়ে দেশটির পরিবহন মন্ত্রণালয় বলেছে, উদ্ধারকারী জাহাজ শ্রীবিজয়া এয়ারের মডেল বোয়িং ৭৩৭-৫০০ থেকে সংকেত পেয়েছে।

ডুবুরিরা পানি থেকে ৭৫ ফুট নিচে উড়োজাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। তবে এই সংকেত উড়োজাহাজের ব্ল্যাকবক্সের কিনা, তা নিশ্চিত করে বলেনি পরিবহন মন্ত্রণালয়। বিধ্বস্ত হওয়ার সময় উড়োজাহাজটি থেকে কোনো বিপৎসংকেত পাঠানো হয়নি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের