আগামী ১৩ জানুয়ারি বিএনপির প্রতিবাদ সমাবেশ

news-image

অনলাইন ডেস্ক : প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ওয়ারেন্ট জারির প্রতিবাদে আগামী ১৩ জানুয়ারি সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে এই কর্মসূচি পালন করা হবে।

আজ রবিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, শনিবার বিকালে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, ‌‘২০০৭ সালের ১১ জানুয়ারি দেশের সংবিধান লঙ্ঘন করে, গণতন্ত্রকে হত্যা করা হয়। সংবিধানসম্মত তত্ত্বাবধায়ক সরকারকে উৎখাত করে, বেআইনি সেনা সমর্থিত সরকার গঠন করা হয়। ষড়যন্ত্রের সেই দিনে, আওয়ামী লীগের কলঙ্কিত রাজনীতির বিরুদ্ধে জনমত সৃষ্টির লক্ষে, ১১ জানুয়ারি বিকাল ৩টায় ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হবে।’

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী