,

দরিদ্র দেশগুলো দ্রুতই টিকা পাবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বের দরিদ্র দেশগুলো জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে করোনার টিকার প্রথম ডোজ পেতে পারে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম দি ইন্ডিপেন্ডেন্ট-এর বরাতে জানা যায়, সম্প্রতি ডব্লিউএইচও’র ভ্যাকসিন বিষয়ক প্রধান কেইট ও’ব্রিয়েন জানান, বিশ্বব্যাপী ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণ প্রচেষ্টায় নিয়োজিত কোভ্যাক্স দুই বিলিয়ন ডোজ টিকার জন্য চুক্তি করেছে এবং কয়েক সপ্তাহের মধ্যেই প্রথম চালান হাতে আসবে।

কোভ্যাক্সের লক্ষ্য এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ৯২টি নিম্ন এবং নিম্ন-মধ্য আয়ের দেশের ২০ শতাংশ লোকের জন্য বছরের শেষ অবধি ভ্যাকসিন সরবরাহ করা।সামাজিক গণমাধ্যমে সরাসরি প্রচারিত অনুষ্ঠানে ও’ব্রিয়েন জানান, এই প্রকল্পে দুই বিলিয়ন ডোজেরও বেশি ভ্যাকসিন সংগ্রহ করা হবে।

তিনি বলেন, আমরা সম্ভবত জানুয়ারির শেষের দিকে আর যদি তা না হয়, তবে অবশ্যই ফেব্রুয়ারির শুরুতে এবং ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভ্যাকসিন সরবরাহ করতে শুরু করবো।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা