,

বঙ্গবন্ধু ম্যারাথনে সেরা মরক্কোর হিসাম ও কেনিয়ার এডিউন

news-image

অনলাইন ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১। এই ম্যারাথনে দেশ বিদেশের ২০০ দৌড়বিদ অংশ নেন। হাফ ম্যারাথনে প্রথম হয়েছে কেনিয়ার এডিউন, দ্বিতীয় হয়েছে বাহারাইনের তাউহিদ, তৃতীয় হয়েছে স্পেনের আলফাজ আজিজ। এদিকে ফুল ম্যারাথনে প্রথম হয়েছেন মরক্কোর হিসাম।

রবিবার (১০ জানুয়ারি) ভোর ৬টায় বনানীর আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে রাজধানীর হাতিরঝিলে গিয়ে শেষ হয় এই ম্যারাথন।

এই ম্যারাথনের আয়োজন করে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।

বাংলাদেশসহ এই ম্যারাথনে ফ্রান্স, কেনিয়া, ইথিওপিয়া, বাহরাইন, বেলারুশ, ইউক্রেন, মরক্কো, মালদ্বীপ, নেপাল, ভারত, লেসেথো ও স্পেন থেকে এসে দৌড়বিদরা অংশ নিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন- ২০২১ এর ফুল ম্যারাথন, হাফ ম্যারাথন এবং ডিজিটাল ম্যারাথন ক্যাটাগরিতে লড়েছেন দেশি-বিদেশি দৌড়বিদরা। ৪২ দশমিক ১৯৫ কিলোমিটার দীর্ঘ ফুল ম্যারাথনে দেশি-বিদেশি ১০০ জন দৌড়বিদ লড়েছেন। এরপর ২১ দশমিক ৯৭ কিলোমিটার দীর্ঘ হাফ ম্যারাথনে অংশ নিয়েছেন আরও ১০০ জন দৌড়বিদ। বিদেশি দৌড়বিদদের মধ্যে ১৭ জন লড়েছেন ‘এলিট’ শ্রেণিতে, আর ১২ জন লড়েছেন ‘সাব এলিট’ শ্রেণিতে।

 

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট