শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্লাটিনাম মোস্তাফিজ, ডায়মন্ডে মাহমুদউল্লাহ

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে নাম লেখানোর হিড়িক পড়েছে বাংলাদেশি ক্রিকেটারদের। কদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, পিএসএল ড্রাফটের প্লাটিনাম শ্রেণিতে আছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। আজ আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে ড্রাফটের ডায়মন্ড, গোল্ড ও সিলভার শ্রেণির তালিকা প্রকাশ করেছে পিসিবি। চার শ্রেণিতে মোট ২০ বাংলাদেশি ক্রিকেটারের নাম পাওয়া গেছে।

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহও আছেন তালিকায়। ডায়মন্ড শ্রেণিতে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার তিনি। এর আগে পিএসএল খেলার অভিজ্ঞতা আছে মাহমুদউল্লাহর। কোয়েটা গ্লাডিয়েটর্সে এক মৌসুম খেলেছিলেন তিনি। কদিন আগে হয়ে যাওয়া পিএসএল প্লে-অফে মুলতান সুলতানসের হয়ে খেলার সুযোগ ছিল। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় পাকিস্তান যাওয়া হয়নি মাহমুদউল্লাহর।

এ ছাড়া গোল্ড শ্রেণিতে আছেন জাতীয় দলের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন আছেন পিএসএল ড্রাফটের এই ক্যাটাগরিতে। স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান, বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, উইকেটকিপার ব্যাটসম্যান এনামুল হকের নাম আছে সিলভার শ্রেণিতে।

আগামীকাল লাহোরে পিএসএলের ড্রাফট অনুষ্ঠিত হবে। পিএসএল ড্রাফটে দল পেলেও টুর্নামেন্টে খেলতে বিসিবির অনাপত্তিপত্র লাগবে ক্রিকেটারদের। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হলে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর করার কথা। সেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আছে বাংলাদেশের। জাতীয় দলের ক্রিকেটাররা দল পেলেও অনাপত্তিপত্র পাবেন কি না, সেটিই দেখার বিষয়।

তবে করোনা ও জাতীয় দলের সূচির কারণে যে ক্রিকেটারদের পাওয়া কঠিন হবে, সেটি পিএসএল কর্মকর্তারাও বুঝতে পারছেন। পিএসএলের পরিচালক বাবর হামিদ এ নিয়ে বলেছেন, ‘আমরা এমন তারকাবহুল প্লাটিনাম তালিকা প্রকাশ করতে পেরে খুবই খুশি। আমরা জানি, খুবই কঠিন সময় পার করছি। করোনার কারণে ও আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনার কারণে ক্রিকেটার পাওয়া কঠিন। তবু আমরা রোমাঞ্চকর আরেকটি মৌসুমের অপেক্ষায় আছি।’

পিএসএল ড্রাফটে বাংলাদেশের খেলোয়াড়
প্লাটিনাম শ্রেণি: মোস্তাফিজুর রহমান।
ডায়মন্ড শ্রেণি: মাহমুদউল্লাহ রিয়াদ।
গোল্ড শ্রেণি: আবুল হাসান, আফিফ হোসেন, আল আমিন হোসেন, অলক কাপালি, জুবায়ের হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, সানজামুল ইসলাম ও তাসকিন আহমেদ।
সিলভার শ্রেণি: আবু সায়েম চৌধুরি, এনামুল হক, মেহেদী হাসান রানা, মেহেদী হাসান, মনির হোসেন, নাসুম আহমেদ, রাফসান আল মাহমুদ।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া