,

এশিয়ার দেশগুলোর জন্য তেলের দাম বাড়াচ্ছে সৌদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এশিয়ার দেশগুলোর জন্য অপরিশোধিত জ্বালানি তেলের অফিশিয়াল সেলিং প্রাইস (ওএসপি) বাড়িয়েছে বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব।

আগামী মাস তথা ফেব্রুয়ারি থেকে বাড়তি দামে তেল কিনতে হবে এশিয়ার দেশগুলোকে।

এ ছাড়া মার্কিন আমদানিকারকদেরও বাড়তি দামে কিনতে হবে সৌদি জ্বালানি তেল। তবে ছাড় পাবেন ইউরোপীয় আমদানিকারকরা। খবর ব্লুমবার্গের।

সৌদির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকোর এক বিবৃতিতে বলা হয়, ২০২১ সালের ফেব্রুয়ারির জন্য চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়াসহ এশিয়া মহাদেশের আমদানিকারক দেশগুলোর জন্য আরব লাইট ক্রুডের ওএসপি আগের মাসের তুলনায় ব্যারেলপ্রতি ৭০ সেন্ট বাড়ানো হয়েছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের জন্য আরব লাইট ক্রুডের ওএসপি ব্যারেলপ্রতি ৭৫ সেন্ট বাড়িয়েছে সৌদি আরামকো।

এটি আগের মাসের তুলনায় ব্যারেলে ২০ সেন্ট বেশি। তবে উত্তর-পশ্চিম ইউরোপের আমদানিকারকরা ব্যারেলে এক ডলার ৯০ সেন্ট ছাড় পাবেন।
সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা