শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাদাখে ফের ভারতীয় সেনাবাহিনীর হাতে আটক চীনা সেনা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) টানাপড়েনের মাঝে ফের ভারতীয় সেনাবাহিনীর হাতে ধরা পড়লো এক চীনা সেনা। শনিবার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, প্যাংগং হ্রদের দক্ষিণে এলএসি অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ায় শুক্রবার চীনের পিপলস লিবারেশন আর্মির এক সেনাকে আটক করা হয়। তিনি এখন ভারতীয় সেনার হেফাজতে রয়েছেন। পরিস্থিতি পর্যালোচনা করে প্রোটোকল মেনে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে।

আটক চীনা সেনাকে প্রয়োজনীয় শীতবস্ত্র এবং খাবার দেওয়ার পাশাপাশি তার চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে। ওই চীনা সেনা ভুল করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন। শীঘ্রই তাকে ছেড়ে দেওয়া হবে বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে।
গত বছর অক্টোবরে দক্ষিণ লাদাখের চুমার-ডেমচক এলাকায় সীমান্ত লঙ্ঘনের দায়ে ওয়াং ইয়া লং নামে পিএলএ-র এক কর্পোরালকে আটক করেছিল ভারতীয় বাহিনী। এরপর এলএসি সংক্ন্ত দ্বিপাক্ষিক প্রটোকল মেনে চুশুল-মলডো পয়েন্টে আটক কর্পোরালকে চীনা সেনার হাতে তুলে দেওয়া হয়।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ