স্বাধীনতা দিবসে ট্যাকটিক্যাল বেল্ট পাচ্ছেন আরএমপি সদস্যরা

news-image

অনলাইন ডেস্ক : আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসেই রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদস্যরা পাবেন ট্যাকটিক্যাল বেল্ট। সেদিন থেকে নগর পুলিশের হাতে আর বড় অস্ত্র দেখা যাবে না। কোমরের ট্যাকটিক্যাল বেল্টে থাকবে ছোট অস্ত্র। ফলে মুক্ত থাকবে পুলিশের দুই হাত। আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক শনিবার এ তথ্য জানিয়েছেন।

সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ট্রেনিং স্কুলে ‘ফায়ারিং অব আর্মস’ বিষয়ক প্রশিক্ষণের পঞ্চম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

আরএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে ইতোমধ্যে ট্যাকটিক্যাল বেল্টের ব্যবহার শুরু হয়েছে। আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে ট্যাকটিক্যাল বেল্টের ব্যবহার শুরু হবে। স্বাধীনতা দিবসেই রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে দেশবাসীর কাছে একটি স্মার্ট পুলিশ হিসেবে উপস্থাপন করা হবে।
পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশের প্রতিটা ইঞ্চি নিরাপদ রাখতে বাংলাদেশ পুলিশ অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে। পুলিশের মহাপরিদর্শক আধুনিক পুলিশের রূপকার। ‘হ্যান্ডস ফ্রি ট্যাকটিক্যাল বেল্ট’ প্রচলনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ আধুনিকতার যুগে প্রবেশ করেছে। পুলিশের হাত মুক্ত হচ্ছে। ট্যাকটিক্যাল বেল্ট পাবার পর পুলিশ তাৎক্ষণিকভাবে সহায়তার হাত বাড়িয়ে দিতে পারবে।

অনুষ্ঠানে আরএমপির উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক) সাইফুদ্দিন শাহীন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মনিরুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া বিভাগ) মোহাম্মদ রকিবুল ইসলাম হাসান ইবনে রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী