,

অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করেই ভ্যাকসিন নিতে হবে : ফ্লোরা

news-image

অনলাইন ডেস্ক : মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে হলে প্রত্যেককে অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ শনিবার স্বাস্থ্যবিষয়ক একটি আলোচনা অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সেব্রিনা ফ্লোরা বলেন, অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করেই প্রত্যেককে ভ্যাকসিন নিতে হবে। করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য অ্যাপস তৈরির কাজ শেষ পর্যায়ে।

এ সময় অ্যাপসের মাধ্যমে ভ্যাকসিন গ্রহণের সময় জানিয়ে দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।

উল্লেখ্য, ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে ভ্যাকসিন পেতে ত্রিপক্ষীয় চুক্তি করেছে বাংলাদেশ। প্রথম ধাপে ফেব্রুয়ারিতে ভ্যাকসিন পাওয়ার আশা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি