,

নির্বাচন কমিশনের উপযুক্ত ভূমিকা দেখার অপেক্ষায় যুক্তরাষ্ট্র

72003_f2আন্তর্জাতিক ডেস্ক : ঢাকা ও চট্টগ্রামের আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সকল পক্ষের জন্য অবাধ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে তাগিদ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই তাগিদের কথা জানান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মেরি হার্ফ। তিনি বলেন, স্বচ্ছ ও নিরেপেক্ষ পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা বাংলাদেশের নির্বাচন কমিশনের উপযুক্ত ভূমিকা দেখার অপেক্ষায় আছি। তাছাড়া ঢাকা ও চট্টগ্রাম সিটির ভোটাররা যাতে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে এবং প্রর্থীরাও যাতে নির্বিঘ্নে নির্বাচনী প্রচার চালাতে পারে সেটাই সকলের প্রত্যাশা। ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্নোত্তর অংশটি নিচে হুবহু তুলে দেয়া হলো-

প্রশ্ন: আমরা কি বাংলাদেশ নিয়ে কথা বলতে পারি?

হার্ফ: হ্যাঁ পারি।

প্রশ্ন: আপনাকে ধন্যবাদ। গত সোমবারও আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম- আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচন নিয়ে আপনাদের কি তথ্য রয়েছে?

হার্ফ: হ্যাঁ…।

প্রশ্ন: আপনার কাছে এ বিষয়ে কি রয়েছে আমি জানতে চাই।

হার্ফ: হ্যাঁ, বিষয়টিতে আমি খুব বেশি একটা অবগত না। সিটি নির্বাচনের এ ঘোষণাকে আমরা স্বাগত জানাই। কর্তৃপক্ষ যারা এ নির্বাচনের আয়োজন করেছেন এবং যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদেরকে স্বচ্ছ, নিরপেক্ষ ও সহিংসতামুক্ত একটি নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছি। বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনকে ভোটারদের মত প্রকাশের স্বাধীনতা ও প্রচারাভিযানে সহযোগিতার সুযোগ করে দিতে আমাদের অহ্বান পুনর্ব্যক্ত করেছি। যাতে করে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। সব দলই গণতন্ত্রাকি চর্চা মেনে চলবে বলে আমরা আশাবাদী। এখানে সহিংসতার কোন সুযোগ থাকবে না। বাংলাদেশীদের এগিয়ে চলার পথে এটাই যক্তরাষ্ট্রের বার্তা। 

প্রশ্ন: আজকে একটি সংবাদে আমরা দেখলাম পুলিশ এক কাউন্সিলর প্রার্থীকে গ্রেপ্তার করেছে। ঢাকায় বিরোধী দলের আরেক বড় প্রার্থী হলেন মির্জা আব্বাস, তিনি আদালতে জামিন চাইতে গিয়েছিলেন। আদালত এ বিষয়ে বিভক্ত রায় দিয়েছেন।  একজন বিচারক জামিন মঞ্জুর করেছেন আরেকজন করেননি। আপনি এটাকে কিভাবে দেখছেন ? আসলে এই ঘটনার মতোই, সেখানে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। প্রকৃত অর্থে তা বিরোধী দলের জন্য। 

হার্ফ: আমি আজকের প্রতিবেদনটি দেখিনি। আমাদের সেটি দেখার সুযোগ দিন, এ বিষয়ে কোন কিছু বলার থাকলে অপেক্ষা করে দেখতে হবে।

প্রশ্ন: ধন্যবাদ।

হার্ফ: হ্যাঁ। এগিয়ে যান।

প্রশ্ন: বাংলাদেশ নিয়ে আমার আরেকটি প্রশ্ন আছে।

হার্ফ: হ্যাঁ বলুন।

প্রশ্ন: সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বেশ কিছুদিন ধরে নিখোঁজ। তার পরিবার প্রধানমন্ত্রীসহ সবার কাছে অভিযোগ করে আসছে তাকে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা অপহরণ করেছে। কিন্তু সরকার বলছে তারা এ বিষয়ে কিছু জানে না। এ বিষয়ে কি আপনার কাছে কোন তথ্য আছে?

হার্ফ: না, আমার কাছে নেই। বিষয়টি নিয়ে আমরা যাচাই করবো।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর