,

সিনোভ্যাকের টিকা ‘হালাল’ ঘোষণা ইন্দোনেশিয়ার উলামা কাউন্সিলের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনার টিকায় শূকরের জিলেটিন ব্যবহারের ফলে হালাল-হারাম প্রশ্নে ইন্দোনেশিয়ার ধর্মীয় নেতাদের সায় পেয়েছে চীনা কোম্পানি সিনোভ্যাকের উৎপাদিত করোনাভাইরাসের টিকা।

ইন্দোনেশিয়ার উলামা কাউন্সিল শুক্রবার এই টিকা ‘হালাল’ বা ইসলামের দৃষ্টিতে বৈধ বলে ঘোষণা দিয়েছে।

কাউন্সিলের ফতোয়া কমিশনের সদস্য আসরোরুন নিয়াম সোলেহ এক সংবাদ সম্মেলনে বলেছেন, করোনা ভ্যাক নামের এই টিকা ‘পবিত্র ও হালাল’।

এখন ইন্দোনেশিয়ার ওষুধ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলেই টিকাটি ব্যবহার করতে পারবে সরকার। বিশ্বে সবচেয়ে বেশি মুসলমান জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া এরইমধ্যে ৩০ লাখ ডোজ করোনা ভ্যাক টিকা পেয়েছে।

ইন্দোনেশিয়াতে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।দেশটিতে ইতোমধ্যে শনাক্ত রোগীর সংখ্যা আট লাখ ছাড়িয়ে গেছে, মৃত্যু হয়েছে ২৩ হাজারের বেশি মানুষের।

এই পরিস্থিতিতে ১৫ মাসের মধ্যে ১৮ কোটি ১৫ লাখ প্রাপ্তবয়স্ক মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা করেছে ইন্দোনেশিয়া সরকার। তারা যত দ্রুত সম্ভব টিকা দেওয়া শুরু করতে চাইলেও এই টিকা হালাল না হারাম সেই প্রশ্নের জবাব বড় বিষয় হয়ে দাঁড়ায় দেশটিতে।

সে কারণে সিনোভ্যাকের কাছে টিকা সংক্রান্ত তথ্য চায় ইন্দোনেশিয়ার উলামা কাউন্সিল। পরে তাদের দেওয়া তথ্য পর্যালোচনা করেই টিকাকে হালাল বললেন ধর্মীয় নেতারা।

সূত্র: রয়টার্স

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা