,

পি কে হালদারের নামে ইন্টারপোলের রেড নোটিশ

news-image

অনলাইন ডেস্ক : অর্থ আত্মসাত্সহ দুর্নীতির দায়ে অভিযুক্ত বিদেশে পলাতক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল।

আজ শুক্রবার বাংলাদেশ পুলিশের অনুরোধে পি কে হালদারের বিরুদ্ধে এই রেড নোটিশ জারি করা হয় বলে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে।

পি কে হালদার গত বছর বিদেশে পালিয়ে যাওয়ার আগে বাংলাদেশের একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের সাথেও যুক্ত ছিলেন, মালিক ছিলেন আরো নানা বেসরকারি উদ্যোগের। ব্যাংক বহির্ভূত চারটি আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা অর্থ পাচারের অভিযোগ রয়েছে পিকে হালদারের বিরুদ্ধে।

পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা সাংবাদিকদের জানান, পি কে হালদারের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য বাংলাদেশ পুলিশ ইন্টারপোলের কাছে আবেদন করেছিলো। সেই আবেদনে আমরা তার সম্ভাব্য লোকেশন, দুর্নীতি দমন কমিশনের মামলাসহ অপরাপর যেসসব অভিযোগ রয়েছে তার সবকিছুই আমরা উল্লেখ করে দিয়েছি। আমাদের আবেদনটি ইন্টারপোলের একটি বিশেষ কমিটি পর্যালোচনা করেছে। পর্যালোচনা সাপেক্ষে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে। ইন্টারপোলের এই রেড নোটিশটি আগামী ৫ বছরের জন্য জারি থাকবে। বিভিন্ন দেশে যেখানে ইন্টারপোলের শাখা রয়েছে সেসব অফিসে এই রেড নোটিশ ইতোমধ্যে পাঠানো হয়েছে।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের