শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী নুসরাতের তবে কী ঘর ভাঙছে !

news-image

অনলাইন ডেস্ক : ব্যক্তিগত জীবন বা রাজনীতি, বারবারই চর্চায় এসেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান। মুসলিম হয়ে ভিন্ন ধর্মের অনুষ্ঠানে উপস্থিত থাকায় কটাক্ষ এমনকি হুমকির মুখেও পড়তে হয়েছে তাকে। তবু কোন কিছুর পরোয়া না করে সামনের দিকে এগিয়ে চলেছেন। এরই মধ্যে স্বামী নিখিল জৈন’এর সাথে তার বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা নিয়ে জোর গুঞ্জন ছড়িয়েছে টলিপাড়ায়। কিছুদিন ধরেই শোনা যাচ্ছে নুসরাত-নিখিল’এর মধ্যে বনিবনা হচ্ছে না। শিগগিরই নাকি তাদের বিয়ে ভাঙতে পারে। কারণ গতবছর পূজার আগেই মুক্তিপ্রাপ্ত ছবি ‘এসওএস কলকাতা’ সিনেমাতে কাজ করেছিলেন যশ-নুসরাত-মিমি চক্রবর্তী।

তার মধ্যে যশ ও নুসরাতের বন্ধুত্ব অনেকটাই গভীর হয়েছে বলে খবর। টলিপাড়ায় কান পাতলেই তাদের সম্পর্ক নিয়েও নানা জল্পনা শোনা যাচ্ছে।

২০১৯ সালের জুলাই মাসে দীর্ঘদিন বয়ফ্রেন্ড ব্যবসায়ী নিখিল জৈন’এর সাথে গাঁটছড়া বাঁধেন নুসরাত জানান। তুরস্কে বসেছিল তাদের বিয়ের অনুষ্ঠান। হিন্দু ধর্মালম্বী নিখিলকে বিয়ের পরই রোষানলে পড়তে হয়েছিল নুসরাতকে। কলকাতার রথযাত্রায় তার উপস্থিতি থেকে সিঁদুর পড়ে দুর্গাপূজার মন্ডপে প্রতিমা দর্শন, ঢাক বাজানোকে কেন্দ্র করেও বিতর্কে নাম জড়িয়েছিল নুসরাতের।

গত মাসের শেষের দিকে রাজস্থানে গিয়েছিলেন নুসরাত। সেখানে আজমের কাজা গরিব নওয়াজের মাজারে উপস্থিত হয়ে দেশের অগ্রগতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য প্রার্থনাও করেছিলেন তিনি। কিন্তু আজমেড় শরিফে একা যান নি নুসরত। জানা গেছে নুসরতের সাথেই আজমেড়ে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। দুইজনের একসাথের কোন ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট না করলেও তারা উভয়েই আলাদা আলাদা ভাবে নিজেদের প্রোফাইলে সেই ছবি পোস্ট করেছেন। তবে শুধু ছবি পোস্টই করেননি, নিয়মিত ভাবে তারা উভয়েই একে অন্যের পোস্ট নিয়ে কমেন্টও করেছিলেন। আর তা নিয়েই জল্পনা আরও তুঙ্গে।

তবে এ নিয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে ‘বোঝে না সে বোঝে না’ টেলিভিশন সিরিয়াল থেকে উঠে আসা অভিনেতা যশ দাশগুপ্ত জানান, ‘প্রতিবছরই আমি রোড ট্রিপে যাই, এবছর রাজস্থানে গিয়েছিলাম। যে কেউ বেড়াতে যেতে পারে। তাই নয় কি? আর নুসরাতের বিয়ে সম্পর্কিত কোন সমস্যা আছে কি না তা আমি বলতে পারবো না। ওটা তার ব্যক্তিগত বিষয়। এব্যাপারে তাকেই জিজ্ঞাসা করা উচিত।’

আর নুসরাত বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন জনসাধারণের জন্য নয়। আমাকে সব সময়ে বিচারের মুখোমুখি ঠেলে দেওয়া হয়েছে। কিন্তু এবার আমি কোনও মন্তব্য করবো না। একমাত্র একজন অভিনেত্রী হিসাবেই মানুষ আমার কাজের বিচার করতে পারেন। কিন্তু ভাল, মন্দ বা জঘন্য যাই হোক না কেন-আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কারও সাথে ভাগাভাগি করবো না।’

এমন কি এও শোনা গেছে যে দক্ষিণ কলকাতার আলিপুরে নিখিল জৈন’এর যে ফ্ল্যাটটিতে তারা উভয়েই থাকতেন নুসরাত সেটি ছেড়ে দিয়েছেন এবং সম্প্রতি বালিগঞ্জে নিজের ফ্ল্যাটেই বসবাস করছেন তৃণমূল সাংসদ। সোশ্যাল মিডিয়ায় নিখিল-নুসরাতের যে রোমান্টিক বা মিষ্টি প্রেমের ছবি পোস্ট করেছিলেন তাও তারা মুছে দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ