,

প্রথম দফায় ‘করোনা নেগেটিভ’ ক্রিকেটাররা, ফের পরীক্ষা শনিবার

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্য করোনা পরীক্ষা দিচ্ছেন। প্রথম দফার পরীক্ষা শেষে জানা গেল সবাই করোনাভাইরাস মুক্ত। তবে শতভাগ নিশ্চিত হতে আগামীকাল শনিবার দ্বিতীয় দফা করোনা পরীক্ষা করা হবে।

গত বুধবার মাঠকর্মী, জাতীয় দলের সাপোর্টিং স্টাফসহ জাতীয় দলের সেবায় নিয়োজিত থাকবেন তাদের সবার নমুনা নেওয়া হয়েছিল। এরপর নমুনা দেন দলে ডাক পাওয়া ৩০ ক্রিকেটার।

তবে বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী জানান, সবার নমুনার ফলই নেগেটিভ এসেছে। তবে শতভাগ নিশ্চিত হতে দ্বিতীয় দফায় আবার নেওয়া হবে সবার নমুনা। সেখানে যাদের টেস্টের ফল নেগেটিভ আসবে, তারাই প্রবেশ করবেন জৈব সুরক্ষা বলয়ে।

১০ জানুয়ারি বাংলাদেশে পা রাখার আগে বৃহস্পতিবার সর্বশেষ টেস্ট করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। ফল হাতে পাওয়ার পর রওনা হবে উইন্ডিজ দল। ২০, ২২ ও ২৫ জানুয়ারি হবে তিন ওয়ানডে। ৩ ও ১১ ফেব্রুয়ারি টেস্ট সিরিজের দুই ম্যাচ।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের