সিরিয়ার গ্রামাঞ্চলে গোলাবর্ষণ তুর্কি সেনাদের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশের কয়েকটি গ্রামে গোলাবর্ষণ করেছে তুরস্কের সেনারা এবং তাদের অনুগত গেরিলারা। স্থানীয় সূত্রের বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।

বার্তা সংস্থাটি বলছে, তুরস্কের সেনারা এবং তাদের অনুগত গেরিলারা রাকা প্রদেশের আইন ঈসা শহরের উপকণ্ঠে কয়েকটি গ্রামের আবাসিক ভবন লক্ষ্য করে মর্টার ও কামানের গোলা বর্ষণ করে। বৃহস্পতিবার বিকালের দিকে এই ঘটনা ঘটেছে এবং এতে যথেষ্ট পরিমাণে সরকারি-বেসরকারি সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তুর্কি বাহিনীর গোলাবর্ষণে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি।

এদিকে আইন ঈসা শহরের দিকে তুরস্ক আড়াইশ’ সেনা পাঠিয়েছে। গোলযোগপূর্ণ ওই এলাকায় তুরস্ক তাদের শক্তি বাড়ানোর অংশ হিসেবে এসব সেনা পাঠায়। তুরস্কের দিয়ারবাকির প্রাদেশিক কমান্ডের একজন কমান্ডারের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এ খবর দিয়েছে।
২০১৯ সালের ৯ অক্টোবর তুরস্ক সিরিয়ার সীমালঙ্ঘন করে দেশটির উত্তরাঞ্চলে আগ্রাসন চালায়। আঙ্কারা দাবি করছে, কুর্দি গেরিলাদেরকে তুরস্কের সীমান্তবর্তী এলাকা থেকে দূরে রাখার জন্য সামরিক অভিযান চালাযনো হয়েছে। তারপর থেকে তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলের একটি অংশ নিয়ন্ত্রণ করছে। সিরিয়া সরকার বারবার তার দেশ থেকে তুর্কি সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। দামেস্ক বলছে- বিনা অনুমতিতে সিরিয়ার ভূখণ্ডে যেকোন দেশের সেনা মোতায়েন অবৈধ এবং বেআইনি।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী