শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রক্তঝরা দিনের শেষে ক্ষমতা ছাড়ার ঘোষণা ট্রাম্পের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন এক দিন পার হওয়ার পর ক্ষমতা ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার রাতে বিবৃতির মাধ্যমে জানিয়েছেন ‘২০ জানুয়ারি নিয়মতান্ত্রিকভাবে’ তিনি জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।

ট্রাম্প বলেছেন, ‘আমি নির্বাচনের ফলাফলের বিষয়ে সম্পূর্ণ ভিন্নমত পোষণ করলেও ২০ জানুয়ারি নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর হবে।’

মুখপাত্রের টুইটারে পোস্ট করা বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আমি সব সময় বলেছি শুধুমাত্র বৈধ ভোট গণনা নিশ্চিত করতে আমাদের যুদ্ধ চলবে। এটা যখন ঐতিহাসিক প্রথম টার্মের সমাপ্তির প্রতিনিধিত্ব করছে, তখন মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন-এর জন্য আমাদের লড়াইয়ের সবে শুরু এটি।’

এদিন কংগ্রেসের এক যৌথ অধিবেশনে বাইডেন ও কমলা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়।

এসব প্রক্রিয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটল ভবনে হামলা চালানোয় কংগ্রেসের এই অধিবেশন বিঘ্নিত হয়েছিল। এ সময় অধিবেশন কয়েক ঘণ্টা স্থগিত ছিল।

হামলার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে চার জন নিহতের পাশাপাশি অনেকে আহত হয়েছেন। অর্ধশতাধিক ‘বিদ্রোহকারীকে’ গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ হামলাকারীদের ভবনটি থেকে সরিয়ে দেওয়ার পর অধিবেশন আবার শুরু করা হয় এবং যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কংগ্রেস সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে শেষ করেন।

সূত্র : দেশ রূপান্তর

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ