শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি প্রতিষ্ঠানের কাছে বকেয়া বিদ্যুৎ বিল দ্রুত আদায়ের সুপারিশ

news-image

অনলাইন ডেস্ক : সরকারি প্রতিষ্ঠানের কাছে বকেয়া বিদ্যুৎ বিল দ্রুত আদায়ের সুপারিশ করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে বিদ্যুতের সিস্টেম লস কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে করণীয় নিয়ে আলোচনাকালে এই সিদ্ধান্ত হয়। কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মো. আবু জাহির, মো. নূরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর ও বেগম নার্গিস রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে বিদ্যুৎ বিভাগের চলমান প্রকল্প ও পাইপ লাইনে থাকা প্রকল্পসমূহের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। আলোচনাকালে প্রকল্পের অপচয় রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে জনগণের সেবা প্রাপ্তি সহজীকরণের পাশাপাশি হয়রানি রোধে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। এছাড়া স্মার্ট মিটার (প্রিপেইড মিটার) দ্রুততম সময়ের মধ্যে স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ