,

ট্রাম্পকে ব্লক করলো টুইটার-ফেসবুক

news-image

টুইটার ও ফেসবুক ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্পের সমর্থকদের নজিরবিহীন হামলার পর বিষয়টি নিয়ে টুইট করতে থাকায় এ দুই সামাজিক যোগাযোগ মাধ্যম এ সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিবিসি এ তথ্য জানায়।

এর আগে এক টুইটে বিক্ষোভকারীদের বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প আবারও দাবি করেন যে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘আমি আপনাদের ভালোবাসি।’-বাংলানিউজ

টুইটার জানায়, ট্রাম্প তার তিনটি টুইটে ‘সিভিক ইনটেগ্রিটি পলিসি গুরুতরভাবে লঙ্ঘন’ করেছেন। ওই টুইটগুলো সরিয়ে না নিলে এবং এ ধরনের টুইট করা অব্যাহত রাখলে ট্রাম্পের অ্যাকাউন্ট (@realDonaldTrump) চিরতরে বন্ধ করা হতে পারে বলেও সতর্ক করে টুইটার।

এর আগেও টুইটারের নীতিমালা লঙ্ঘন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে, ২৪ ঘণ্টার জন্য ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করেছে ফেসবুক এবং ইউটিউবও এ সংক্রান্ত একটি ভিডিও সরিয়ে নিয়েছে।

এ ব্যাপারে ফেসবুক জানায়, ট্রাম্পের বক্তব্য চলমান সহিংসতা কমানোর বদলে ঝুঁকি আরো বাড়াতে পারে বলে তার অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের