রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর কেন্দ্রীয় কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু

news-image

যশোর সংবাদদাতা : যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি শামীম রওফে সমীর (৩০) নামে ভারতীয় এক নাগরিকের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে কারাগারের অভ্যন্তরে গোসল করতে গিয়ে মারা যান তিনি। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেছেন।

মৃত সমীর ভারতের উত্তর প্রদেশের বলরামপুর জেলার গাইশ্রী থানার জুনেতাপুর শ্রীনগরের ধনেন্দ্র নাথের ছেলে।

জেলর তুহিন কান্তি খান জানান, সমীর রাঙামাটি জেলার ভারত সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এরপর পুলিশ তাকে আটক করে অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে কারাগারে পাঠায়।

ওই মামলায় রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২০১৯ সালে ৬ মার্চ সমীরকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি ফেনি কারাগারে ছিলেন। ২০২০ সালের মার্চ মাসে সমীরকে ফেনি কারাগার থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

জেলার তুহিন আরো জানান, সমীরের সাজার মেয়াদ শেষ হওয়ায় তাকে নিজ দেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে তিনবার চিঠি দেয়া হয়। কিন্তু কোন সাড়া না মেলায় তিনি কারাগারেই বন্দি ছিলেন। বুধবার সকালে তিনি গোসল করতে গেলে মাথা ঘুরে পড়ে যান। এরপর তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ জানান, সমীরকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পাবার পরই মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী