শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে অংশ নেওয়ার অপরাধে হংকংয়ে ৫০ গণতন্ত্রপন্থী গ্রেফতার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কার্যত সব বিরোধী নেতাকে জেলে ভরে দিয়েছে হংকংয়ে চীনের প্রশাসন। নির্বাচনে অংশ নেওয়ার অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছে।

ডেমোক্র্যাটিক পার্টির নেতারা ফেসবুক পেজে লিখেছেন, সেপ্টেম্বরের অ্যাসেম্বলি নির্বাচনের আগে বিরোধীরা যে প্রাইমারি ভোটের আয়োজন করেছিল, তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এই গ্রেফতারের ঘটনা ঘটেছে। হংকংয়ে চীন যে জাতীয় নিরাপত্তা আইন চালু করেছে, তার কারণেই এই গ্রেফতার সম্ভব হয়েছে বলে তাদের দাবি।

একসঙ্গে এত মানুষকে এর আগে কখনও গ্রেফতার করা হয়নি হংকংয়ে। বিক্ষোভ মিছিলে এর চেয়ে অনেক বেশি মানুষকে আটক করা হয়েছে। কিন্তু এভাবে গ্রেফতার করা হয়নি।
গণতন্ত্রপন্থী বিরোধীপক্ষের বহু নেতাকে জেলে ঢুকিয়ে দিয়েছে হংকংয়ে চীনের প্রশাসন। তবে চীনের প্রশাসন এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি।

গণতন্ত্রপন্থীদের বক্তব্য, সেপ্টেম্বর হংকংয়ে অ্যাসেম্বলি নির্বাচন হওয়ার কথা ছিল। তার আগে বিরোধীদের শক্তি বোঝার জন্য তারা একটি প্রাইমারি ভোটের ব্যবস্থা করেছিলেন। ওই ভোটের সঙ্গে প্রশাসনের কোনও সম্পর্ক নেই। বিরোধীরা বেসরকারিভাবে ওই ভোটের আয়োজন করেছিল। প্রাইমারি নির্বাচন হলেও অ্যাসেম্বলি নির্বাচন হয়নি। প্রশাসন প্যানডেমিকের দোহাই দিয়ে নির্বাচন স্থগিত রেখেছে। বিরোধীদের দাবি, নির্বাচন হলে বিরোধীরা অনেক বেশি আসন পেয়ে যাবে এবং হংকংয়ে চীনের প্রতিপত্তির উপর বাধা সৃষ্টি করবে, এই ভয়ে নির্বাচন স্থগিত রাখা হয়েছে।

চীনের প্রশাসন দাবি করেছিল, বেআইনিভাবে প্রাইমারি নির্বাচনের আয়োজন করা হয়েছিল। সেই কারণেই মঙ্গলবার এতজন বিরোধী নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে মনে করা হচ্ছে। বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের সাহায্যে এই গ্রেফতার সম্ভব হয়েছে। বস্তুত, গ্রেফতারের পর হংকংজুড়ে ফের অস্থিরতা শুরু হয়েছে। বিরোধীরা বড় আন্দোলনের পরিকল্পনা শুরু করেছে। সূত্র: ডয়েচে ভেলে

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ