শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে চলছে রুদ্ধশ্বাস লড়াই

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে রুদ্ধশ্বাস লড়াই চলছে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে। জর্জিয়ায় সিনেটের দুটি আসনে রান-অফ নির্বাচন ঘিরে চলছে এ লড়াই।

ওই দুই আসনে ডেমোক্র্যাট পার্টির জন অসফ ও রেভারেন্ড রাফায়েল ওয়ারনকের বিরুদ্ধে লড়াই করছেন দুই রিপাবলিকান প্রার্থী ডেভিড পারডু ও কেলি লফলার।

এই চার প্রার্থীই কেউই নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জয়ের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। জর্জিয়ার নির্বাচনী বিধি অনুযায়ী তাই সেখানে আবার ভোট হচ্ছে।
সিনেটে ১০০ আসনের মধ্যে রিপাবলিকানদের দখলে রয়েছে ৫২টি। স্থানীয় সময় মঙ্গলবারের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির দুই প্রার্থী জিতে গেলে সিনেটে দুই দলের ভোট সমান সমান হবে। এরপর ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে টাই ব্রেকিং ভোট দিতে হবে।

অসফ ও ওয়ারনক দুজন জিতে গেলে হোয়াইট হাউস, সিনেট ও হাউস অব রিপ্রেজেনটেটিভে ডেমোক্র্যাটদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।

আর যদি রিপাবলিকানরা জয়ী হন তবে পরবর্তীতে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনকে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে সমস্যার মুখোমুখি হতে হবে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ