শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলেখা বদভ্যাসের দাস

news-image

বিনোদন ডেস্ক : খোলামেলা পোশাক নিয়ে যেমন কারো ধার ধারেন না, তেমনি ঠোঁটকাটা স্বভাবের মানুষ হিসেবেও দারুণ খ্যাতি রয়েছে টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রর। ব্যক্তিগত জীবনে সিঙ্গেল মাদার হলেও খুব স্বাধীনভাবে জীবন-যাপন করতে অভ্যস্ত তিনি। স্বাভাবিকভাবে বছরজুড়েই নানা বিষয় নিয়ে আলোচনায় থাকেন তিনি।

এবার স্পষ্টভাবে শ্রীলেখা জানালেন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু তিনি নিজেও ধূমপান করেন। অর্থাৎ এই বদ অভ্যাসের দাস তিনি।

ধূমপানের ক্ষতিকর দিকের কথা কারো অজানা নয়। এতে স্বাস্থ্যের ক্ষতি হয়। কিন্তু কেউ কেউ বলেন স্বাস্থ্যের পাশাপাশি ধূমপান চরিত্রেরও ক্ষতি করে! আর এই প্রশ্ন শ্রীলেখাকে করেছিলেন ভারতীয় একটি সংবাদমাধ্যম। জবাবে এ অভিনেত্রী বলেন—সিগারেট খাওয়া খারাপ অভ্যাস। কোনো দিন প্রচার করব না। কিন্তু বদ অভ্যাসের দাস তো আমরা মানুষরাই। আর এখানে গিয়েই সমস্যা। তামাকজাত শরীর নষ্ট হয়, চরিত্র না। এটাই সম্ভবত মানুষ গুলিয়ে ফেলেন। আর এতে বেশি টার্গেট করা হয় নারীদের।

যারা টার্গেট করেন তারা কী নারী না পুরুষ? একটি উদাহরণ টেনে শ্রীলেখা বলেন—কেবল পুরুষরা নন, একজন নারীর চরিত্রহননে কোনো লিঙ্গই কম যায় না। সোশ্যাল মিডিয়ায় একজন নারী রয়েছেন যিনি আমাকে সব প্ল্যাটফর্মেই অনুসরণ করেন। আমার সমস্ত ছবি দেখেন এবং কুৎসিত মন্তব্য করেন। ব্লক করলে অন্য মাধ্যমে আমাকে ফলো করেন।

শ্রীলেখা ধূমপানের মতো বদ অভ্যাসের দাস। বিষয়টি উল্লেখ করে শ্রীলেখা বলেন—এটা সবাই জানেন যে আমি এই বদ অভ্যাসের (সিগারেট) দাস। আমি সিগারেট খাই। কিন্তু কোনো দিন সিগারেট খাওয়ার ছবি পোস্ট করব না। কারণ এই প্রচারটা করতে চাই না। কিন্তু ধরে নেওয়া যাক, কোনো দিন অন্য কোনো সূত্রে যদি আমার সিগারেট খাওয়ার ছবি সোশ্যাল প্ল্যাটফর্মে প্রকাশ পেয়ে যায়, তবে আর রক্ষা নেই! আমার চরিত্র ধুলোয় মিশিয়ে দিতে বাকি রাখবেন না কেউ। এটা তো হওয়ার কথা নয়!

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ