পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশর দুর্দান্ত জয় (ভিডিও)
দীর্ঘ ১৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ এগিয়ে গেল বাংলাদেশ। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম।
জয়ের জন্যে বাংলাদেশের দেওয়া ৩৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৫.২ ওভারে ২৫০ রানে অলআউট হয় পাকিস্তান।
পাকিস্তানের পক্ষে আজাহার আলী ৭২, সরফরাজ আহমেদ, ২৪, হারিস সোহাইল ৫১, মোহাম্মদ রিজওয়ান ৬৭, ফাওয়াদ আলম ১৪, মোহাম্মদ হাফিজ ৪, রাহাত আলী ১, সাদ নাসিম শূন্য, ওয়াহাব রিয়াজ ৮, সাইদ আজমল শূন্য, জুনায়ে খান শূন্য,
বাংলাদেশের পক্ষে আরাফাত সানি ৩টি, তাসকিন ৩টি এবং রুবেল ও সাকিব একটি করে উইকেট নেন। অন্যটি রানআউট।
এর আগে শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩২৯ রান সংগ্রহ করেন টাইগাররা।
বাংলাদেশের পক্ষে শতক পেয়েছেন ওপেনার তামিম ইকবাল ও মুশফিকুর রহীম। তামিম ইকবাল ৩ ছক্কা ও ১৫ চারে ১৩৫ বলে ১৩২ এবং ২ ছক্কা ও ১৩ চারে ৭৭ বলে ১০৬ রান করেন মুশফিকুর রহীম। এ ছাড়া সাকিব ৩১, সৌম্য সরকার ২০, সাব্বির রহমান ১৫, মাহমুদুল্লাহ ৫ রান করেন। আর নাসির অপরাজিত থাকেন ৩ রানে।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের আজকের ম্যাচটি ছিল রেকর্ডময়। ৩২৯ রান যে কোনো দেশের বিরুদ্ধে টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ। প্রথমবারের মতো একই ওয়ানডেতে দুই বাংলাদেশির শতক। মুশফিকের ৬৯ বলের শতক টাইগার ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় দ্রুততম। এ ছাড়া তামিম-মুশফিকের ১৭৮ রানের জুটিও নতুন রেকর্ড।
দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন। তবে উদ্বোধনীতে ৪৮ রান যোগ করে ব্যক্তিগত ৩৬ বলে ২০ রানে রানআউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য সরকার। বিশ্বকাপের পারফরমার মাহমুদউল্লাহ আজ ব্যর্থ। মাত্র ৫ রানে রাহাত আলীর বলে বোল্ড হন তিনি। সাব্বির শেষের দিকে ব্যাট হাতে নেমে সাধ্যমতোই চেষ্টা করেন। একটি ছয় ও একটি চারে করেন ১৫ রানে ওয়াহাব রিয়াজের বলে বোল্ড হন তিনি।
পাকিস্তানের পক্ষে ওয়াহাব রিয়াজ ১০ ওভার বল করে ৫৯ রানে ৪টি এবং রাহাত আলী ১০ ওভারে ৫৬ রানে ১টি উইকেট পেয়েছেন। রানআউট হন সৌম্য সরকার।
বাংলাদেশ আজ মাঠে নেমেছে সাকিব আল হাসানের নেতৃত্বে। নিয়মিত ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বিশ্বকাপে সেøা ওভার রেটের কারণে আজকের ম্যাচ খেলতে পারেননি। অন্যদিকে, তিন ম্যাচ ওয়ানডে সিরিজে পাকিস্তানের অধিনায়ক তরুণ আজহার আলী। বাংলাদেশের একাদশে জায়গা হয়নি নবাগত রনি তালুকদার ও মুমিনুল হকের। তবে পাকিস্তানের হয়ে আজ ওয়ানডে অভিষেক হয়েছে সাদ নাসিম ও মোহাম্মদ রিজওয়ানের।
বাংলাদেশ দল:
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসাইন, আবুল হাসান, আরাফাত সানি, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।
পাকিস্তান দল:
মোহাম্মদ হাফিজ, আজহার আলী, হারিস সোহাইল, সাদ নাসিম, মোহাম্মদ রিজওয়ান, ফাওয়াদ আলম, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনাইদ খান, সাঈদ আজমল ও রাহাত আলী
https://www.youtube.com/watch?v=Z_auVDEC3O8











