দুই শতাধিক ট্রলারযাত্রীর অল্পের জন্য রক্ষা

news-image

​ভোলা প্রতিনিধি : ভোলার মনপুরা থেকে নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট যাওয়ার পথে সমুদ্রগামী মাছ ধরার ট্রলারের ধাক্কায় দুই শতাধিক যাত্রীবোঝাই একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুরে মনপুরার হাজিরহাট ল্যান্ডিং স্টেশন সংলগ্ন মেঘনায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় অল্পের জন্য ওই দুই শতাধিক যাত্রী প্রাণে রক্ষা পেলেও ২০ যাত্রী আহত হয়েছে।

আহতদের মনপুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। ট্রলারে থাকা সকল যাত্রীদের উদ্ধার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষে থেকে নিশ্চিত করা হয়েছে।

নৌ-দুর্ঘটনায় আহতদের মধ্যে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা আয়শা বেগম (৭ মাস), তানজু বেগম (৫), রিপা বেগম (৩০), হেলাল (৫৫), জসিম (৫৫), দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা মনোয়ারা বেগম (৫০), স্বপ্না বেগম (৪০), রিপাত (৭), রেহানা (৩০), মুনতাহা (২), ফারজানা (৬), এছাড়াও লালমোহন উপজেলার রুবেল (১৯), নোয়াখালীর নাজিম (২০) ও নুরনবীর নাম পাওয়া গেছে।

উদ্ধার হওয়া যাত্রীরা জানান, মনপুরার মাষ্টারহাট ঘাট থেকে দুই শতাধিক যাত্রী ও গবাদিপশু নিয়ে আলাউদ্দিন মাঝির যাত্রীবাহী ট্রলার নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাটের পথে রওনা দেয়। পথে মনপুরার হাজিরহাট ল্যান্ডিং স্টেশন ঘাট সংলগ্ন মেঘনায় ইসলাম মাঝির সমুদ্রগামী মাছ ধরার ট্রলারের সাথে সংঘর্ষ হয়।

এতে যাত্রীবাহী ট্রলারের একপাশ ভেঙে গিয়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা যাত্রীরা মেঘনায় পড়ে যায়। পরে স্থানীয়রা মেঘনায় পড়ে যাওয়া যাত্রীসহ গবাদিপশু উদ্ধার করে। তবে এ ঘটনায় ২০ যাত্রী আহত হয়েছে।

এ ব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ট্রলারডুবির ঘটনায় সকল যাত্রী উদ্ধার হয়েছে। তবে যাত্রীবাহী ট্রলারের মাঝি আলাউদ্দিন মৌখিক অভিযোগ দিয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম মিঞা জানান, ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি আহতদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সব ধরণের সহযোগিতা করা হবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ