,

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি নিহত

news-image

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার রাতে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেইট প্রদেশে সন্ত্রাসীরা তাকে গুলি করে। স্থানীয়রা উদ্ধার করে হসপিটালে ভর্তি করলে সোমবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত বাংলাদেশির নাম আবুল কালাম (৫৬)। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের লোমি পাটোয়ারীবাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে।

জানা যায়, প্রায় ১২ বছর আগে আবুল কালাম ভাগ্যবদলের উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে অল্প কিছু দিন চাকরি করেন। পরে নিজেই ব্যবসা শুরু করেন। ইতিমধ্যে সেখানে তিনি দোকানের মালিক হন।

একদল সশস্ত্র কৃষ্ণাঙ্গ ডাকাত দল রোববার রাত ২টার দিকে তার দোকান ভেঙে ভেতরে প্রবেশ করে মালামাল লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন।

এ সময় আবুল কালামকে গুলি করে তারা। এর পর স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন থেকে সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

এদিকে আবুল কালামের মৃত্যু সংবাদে দাগনভূঞার নয়নপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে। তার স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট