শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তবে কি মাশরাফী অধ্যায়ের সমাপ্তি?

news-image

স্পোর্টস ডেস্ক : তবে কী মাশরাফী বিন মোর্ত্তজার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে গেল? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রাথমিক দল ঘোষণা হওয়ার পর এই প্রশ্নই উড়ে বেড়াচ্ছে মাশরাফী ভক্তদের মনে।

দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক ও সফল পেসারকে বাইরে রেখে সোমবার ২৪ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা হয়েছে ২০ সদস্যের প্রাথমিক টেস্ট স্কোয়াডও।

গত মার্চে ওয়ানডে নেতৃত্ব ছাড়া মাশরাফী টেস্ট খেলেন না। তবে ওয়ানডে থেকে অবসর নেননি। এরপরও তিনি নেই ওয়ানডের প্রাথমিক দলে।

ইনজুরির কারণে ক্যারিয়ারে অনেকবারই ছিটকে যেতে হয়েছে মাশরাফীকে। তবে ২০১১ বিশ্বকাপে ফিটনেসের কারণে বিতর্কিতভাবে দলে জায়গা না পাওয়ার ঘটনা ছাড়া মাশরাফীর দল থেকে বাদ পড়ার ঘটনা এবারই প্রথম।

এখন প্রশ্ন হচ্ছে মাশরাফী কি এই বাদ পড়ার পর ফের দলে ফিরতে পারবেন? বয়স ৩৭ হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে কঠিনই।

এদিন দল ঘোষণার পর নির্বাচকদের বলা কথায় বারবার এসেছে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় মাশরাফী নেই। তাই ক্যারিবীয়দের বিপক্ষে তাকে রাখা হয়নি।

কিন্তু মাশরাফী ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন বলে অনেকবার বলেছেন। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করলেও কি বিবেচনায় নেওয়া হবে না মাশরাফীকে?

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু যার উত্তরে বললেন, ‘ও খেলা চালিয়ে যাবে, সেটা বলেছেই। এটা পুরোপুরি ওর ওপর। ঘরোয়া ক্রিকেট খেলবে, দেখা যাক কী হয়। এটা তো আমরা বলতে পারি না ওর পারফরম্যান্স কী হবে না হবে। তখন দেখা যাবে সেটা।’

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া