,

‘কুইন অব জঙ্গল’ মারা গেছেন

news-image

অনলাইন ডেস্ক : হলিউডের এক সময়ের নামকরা তারকা তানিয়া রবার্টস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

জেমস বন্ড সিরিজে স্যার রজার মুরের শেষ সিনেমায় অভিনেত্রী ছিলেন তানিয়া। তার আগে ‘শিনা: কুইন অব দ্য জঙ্গল’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এ মার্কিন অভিনেত্রীর মৃত্যুর সংবাদ দেন তার বন্ধু এবং এজেন্ট মাইক পিঙ্গেল।

২৪ ডিসেম্বর পোষা কুকুরকে নিয়ে হাঁটার সময় রাস্তায় পড়ে যান তিনি। সেসময় তাকে লস অ্যাঞ্জেলসের একটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছিল।

রবিবার তার মৃত্যু হলেও এ সংক্রান্ত বেশি কিছু জানা যায়নি। তবে তার মৃত্যু করোনা সম্পর্কিত ছিল না বলে হলিউড রিপোর্টার জানায়।

একইসঙ্গে অভিনেত্রী ও প্রযোজক তানিয়া অভিনয় করেন বন্ড সিরিজের ‘এ ভিউ টু এ কিল’ সিনেমায়। এতে জেমস বন্ড রূপী রজার মুরের নায়িকা ছিলেন তিনি।

এ ছাড়া বিস্টমাস্টার, শিনা: কুইন অব দ্য জঙ্গলের জন্য প্রশংসিত হন তিনি। শিনা চরিত্রের কারণে হলিউডে নারী টারজান হিসেবে পরিচিত হয়ে ওঠেছিলেন তানিয়া।

এ জাতীয় আরও খবর

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম

চট্টগ্রাম ট্যাংক দুর্ঘটনা : সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, দাফনের প্রস্তুতি

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী