,

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে পররাষ্ট্রমন্ত্রীর চিঠি

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার তাগিদ দিয়ে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হোক, এটাই চায় বাংলাদেশ। ভাসানচর নিয়ে বিদেশি গণমাধ্যমে অপপ্রচার চলছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, মিয়ানমার অতীতে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়েছে। ১৯৭৮ এবং ১৯৯২ সালে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে গেছে। এবারও মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নেবে বেলে আশা করা হচ্ছে এবং এ বছরের মধ্যেই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করবে মিয়ানমার।

চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, আপনারা বারবার বলেছেন, আপনারা তাদের নিয়ে যাবেন, ভেরিফিকেশনের মাধ্যমে। আপনারা বলেছেন, তাদেরকে সেফটি অ্যান্ড সিকিউরিটি দিবেন, এটা আমাদের ডিমান্ড। আপনারা বলেছেন, এটা দিবেন। আপনারা বলেছেন সহায়ক পরিবেশ তৈরি করবেন, যাতে স্বেচ্ছায় যায়। কিন্তু প্রগ্রেসটা হয়নি। এজন্য রাজনৈতিক সদিচ্ছাটা দরকার। নববর্ষে আমরা আশা করি, আপনারা আপনাদের কথা রাখেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ অগাস্ট রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। আগে থেকে বাংলাদেশে ছিল আরও চার লাখ রোহিঙ্গা।

আন্তর্জাতিক চাপের মধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ২০১৭ সালের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও সেই প্রত্যাবাসন আজও শুরু হয়নি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের