,

নরকিয়া-এলগারে প্রথমদিনে প্রোটিয়াদের দাপট

news-image

স্পোর্টস ডেস্ক : ফাস্ট বোলার আরনিক নরকিয়া ৬ উইকেট দখলের পর ওপেনার ডিন এলগার ব্যাট করলেন আত্মবিশ্বাস নিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা তাতে পুরোপুরি নিজেদের করল দক্ষিণ আফ্রিকা।

রবিবার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হয়েছে দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট। নরকিয়ার বোলিং তোপে টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার প্রথম ইনিংস গুটিয়ে যায় ১৫৭ রানে।

এরপর পেস বান্ধব উইকেটে এলগারের অপরাজিত ৯২ রানে ভর করে ১ উইকেটে ১৪৮ রান তুলে দিন শেষ করে প্রোটিয়ারা। লঙ্কানদের প্রথম ইনিংসের চেয়ে আর মাত্র ৯ রানে পিছিয়ে দলটি। হাতে ৯ উইকেট।

লঙ্কানদের হয়ে এদিন ওপেনার কুশল পেরেরা ৬৭ বলে ১১ চারে ৬০ রানের ইনিংস খেলেন। লোয়ার অর্ডারে ওয়ানিন্দু হাসারাঙ্গা ২৯, দুষ্মন্ত চামিরা ২২ রান করেন।

প্রোটিয়াদের পক্ষে নরকিয়ার ৬ উইকেট ছাড়াও ৩ উইকেট নেন উইয়ান মুলডার।

প্রোটিয়ারা ব্যাটিং শুরু করে চা বিরতির আগেই। দলীয় ৩৪ রানেই ফিরে যান আইডেন মারকরাম (৫)। তবে এরপর আর বিপদ হতে দেননি এলগার ও রসি ফন ডার ডুসেন। অবিচ্ছিন্ন আছেন দ্বিতীয় উইকেট জুটিতে।

এলগার ৯২ ও ডুসেন ৪০ রান নিয়ে সোমবার দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের