,

তৌকীরের ‘স্ফুলিঙ্গের’ শুটিং শেষ

news-image

অনলাইন ডেস্ক : শুটিং শেষ হলো তৌকীর আহমেদের চলচ্চিত্র স্ফুলিঙ্গের। মাত্র ২৩ দিনেই সিনেমাটির দৃশ্যায়ন শেষ করলেন পরিচালক। গত ১১ ডিসেম্বর থেকে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে সেট তৈরি করে শুরু হয় ছবিটির শুটিং। তৌকীর আহমেদ বলেন, ‘টানা কাজ করে আজ শেষ হচ্ছে স্ফুলিঙ্গের শুটিং। তবে কিছু প্যাসওয়ার্ক বাকি রয়েছে। ডাবিং ও এডিটিংয়ে মাঝেই সে কাজগুলো করে ফেলবো।’ টানা ২৩ দিনে শুটিং শেষ করতে ছবিটির আর্টিস্টরাসহ সবাই দারুন সহযোগিতা করায় তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তৌকীর আহমেদ।

‘স্ফুলিঙ্গ’ প্রযোজনা করছে ‘স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন’। ‘জয়যাত্রা’, ‘রুপকথার গল্প’, ‘দারুচিনি দ্বীপ’,’অজ্ঞাতনামা’, ‘হালদা’ ও ‘ফাগুন হাওয়ায়’র পর তৌকীর আহমেদের এবারের ছবি একটি ব্যান্ড দলকে নিয়ে। মূলত বঙ্গবন্ধুর আদর্শের ও চেতনার সঙ্গে তারুণ্যের একটি মেলবন্ধন পাওয়া যাবে ছবিটি। ডিসেম্বরে ছবিটি নিয়ে এক সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছিলেন নির্মাতা।

সে সময় ছবিটর পরিচালক ছবির গল্প প্রসঙ্গে জানান, মুক্তিযুদ্ধ এবং তারুণ্যে সৃজনশীলতার সম্পর্ক নিয়ে সিনেমাটি এগিয়ে যাবে। ব্যান্ড সংগীতের মধ্য দিয়ে সম্পর্কের, সৃষ্টির ও বিপ্লবের নানা রূপ ফুটে উঠবে এতে। পাশাপাশি দায়িত্ববোধের স্পৃহাও তুলে ধরা হবে।

ছবিটির চারটি কেন্দ্রীয় চরিত্রে রওনক হাসান, পরীমনি ও শ্যামল মাওলা ও জাকিয়া বারী মম অভিনয় করেছেন। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুর মতো শিল্পীরা।

সিনেমাটির সংগীত পরিচালনার দায়িত্বে আছেন পিন্টু ঘোষ। মার্চে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা কথা জানিয়েছেন পরিচালক তৌকীর আহমেদ।

এ জাতীয় আরও খবর

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম

চট্টগ্রাম ট্যাংক দুর্ঘটনা : সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, দাফনের প্রস্তুতি

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী