,

আগামী ১০ জানুয়ারির মধ্যে এইচএসসির ফল প্রকাশ হতে পারে

news-image

অনলাইন ডেস্ক : ২০২০ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রস্তুত করেছে শিক্ষা বোর্ডগুলো। অধ্যাদেশ জারি ও প্রধানমন্ত্রীর সম্মতি পেলে আগামী ১০ জানুয়ারির মধ্যেই এই ফল প্রকাশ করতে চায় শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র থেকে জানা গেছে, আগামী ৭ জানুয়ারি ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর অনুমতি চাওয়া হয়েছে। পরীক্ষা ছাড়াই ফল প্রকাশের জন্য চলতি সপ্তাহের ৫ অথবা ৬ জানুয়ারি রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি হতে পারে। এর পরই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

শিক্ষা বোর্ডগুলো থেকে জানা গেছে, ফল মোটামুটি প্রস্তুত করে রাখা হচ্ছে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ-সংক্রান্ত অধ্যাদেশ জারির বিষয়টি উত্থাপিত হতে পারে। এর পর রাষ্ট্রপতির অনুমোদনসাপেক্ষে অধ্যাদেশ জারি হবে।

করোনা মহামারীর মধ্যে প্রাথমিক সমাপনী ও জেএসসির মতো এবারের এইচএসসি পরীক্ষাও নেওয়া হয়নি। অষ্টমের সমাপনী এবং এসএসসির ফলের গড় করে এবারের এইচএসসির ফল নির্ধারণ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের