ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তির লটারির দিন নির্ধারণ

news-image

অনলাইন ডেস্ক : ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২১ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারির দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ৮, ৯ ও ১০ জানুয়ারি এই তিন দিনে বেইলি রোডে অবস্থিত মূল ক্যাম্পাসে এ লটারি আয়োজন করা হবে। এ লটারির কার্যক্রম তদারকি ও পরিবীক্ষণের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) আবেদন করেছে প্রতিষ্ঠানটি।

ওই আবেদনে বলা হয়েছে, ‘আগামী ৮ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণির লটারি কার্যক্রম বেইলি রোডের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। লটারি কার্যক্রম সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।’

২০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত স্কুলটির ওয়েবসাইটে ভর্তি আবেদন গ্রহণ করা হয়।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ