আগামী ৬ জানুয়ারি বিমান বাংলাদেশের সৌদি ফ্লাইট চালু

news-image

অনলাইন ডেস্ক : করোনার নতুন স্ট্রেইন শনাক্তের পর গত ডিসেম্বরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল সৌদি আরব। দেশটির সরকার এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ায় আগামী ৬ জানুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদীগামী ফ্লাইটসমূহ পুনরায় নিয়মিতভাবে চলাচল করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করে বলেন, সৌদি সরকার কর্তৃক নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আগামী ৬ জানুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবগামী ফ্লাইটসমূহ আবার নিয়মিতভাবে চলাচল করবে।

তিনি বলেন, বাতিলকৃত ফ্লাইটসমূহের সম্মানিত যাত্রীগণকে বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com এ প্রদত্ত সিডিউল অনুযায়ী নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করতে হবে। ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে তাদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ