শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালের ম্যানহোলে শিশুর মরদেহ উদ্ধার, হত্যাকারী সন্দেহে কিশোর আটক

news-image

অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের ম্যানহোল থেকে রোহান নামে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮ দিকে রোহানের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রোহান চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার সুজন আলীর ছেলে। গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) থেকে নিখোঁজ ছিল সে।

এদিকে, সিসি ফুটেজ দেখে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে নয়ন নামে ১৪ বছরের এক কিশোরকে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আটক করেছে পুলিশ। এসময় বিভিন্ন বাসাবাড়িতে কাজ করা তার মাকেও জ্ঞিাসাবাদের জন্য আটক করা হয়। আটককৃত নয়ন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ মহল্লার মসজিদ সংলগ্ন এলাকার মৃত বাবুর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, গত ৩১ ডিসেম্বর শিশু রোহান নিখোঁজ হলেও পরদিন শুক্রবার (১ জানুয়ারি) থানায় জানান তার পরিবার। খোঁজাখুঁজির এক পর্যায়ে গতকাল শনিবার রাত সাড়ে ৮ দিকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের লাশ কাটা ঘরের পেছনের ম্যানহোল থেকে তার মহদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আধুনিক সদর হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ১৩-১৪ বছরের একটি অজ্ঞাত কিশোর শিশু রোহানকে নিয়ে হাপাতালের বিভিন্ন জায়গা ঘুরিয়ে নিয়ে বেড়ায়। পরে ফুটেজের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশী চালিয়ে রোহানের মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ