,

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল-কায়দার সমর্থক ২ সদস্য আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার শাহবাজপুর দিঘির উত্তরপাড় এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের ২ সদস্যকে আটক করেছে র‌্যাব-১৪ ক্যাম্পের সদস্যরা। শুক্রবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানান র‌্যাব-১৪। এর আগে বৃহস্পতিবার রাতে অভিযানে আটকৃতরা হলেন, উপজেলার শাহবাজপুর গ্রামের মো: গিয়াস উদ্দিনের ছেলে ১। মোঃ ইয়াহিয়া (২২) ও মো: আলাউদ্দিন মিয়ার ছেলে ২। মোঃ হুজাইফা সাদ (২০)।

র‌্যাব-১৪ জানায়, কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন ঘটনাস্থলে উপস্থিত হয়ে টহল টিমের সহায়তায় নিষিদ্ধঘষিত জঙ্গি সংগঠনের ২ সদস্যকে আটক করে। এসময় তাদের হেফাজত হতে উগ্রবাদী বই ২ টি, উগ্রবাদী ২ টি বইয়ের ফটোকপি, প্রচারণা সংক্রান্ত লিফলেট ৪ টি, মোবাইল ০২টি, মোবাইল ম্যাসেজের ফটোকপি ৩ পাতা উদ্ধার করে জব্দ করা হয়। এছাড়া প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা জিহাদের প্রতি উদ্বুদ্ধ হয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল-কায়দার সমর্থক হয়ে উঠে। পরবর্তীতে তারা জিহাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে জেলার সরাইলের এলাকাসহ বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আল-কায়দার সদস্য সংগ্রহ করে সংগঠন এর কার্যক্রম পরিচালনা করে। সেসাথে উগ্রবাদী মতাদর্শে বিশ্বাসী হয়ে উগ্রবাদী বই ও উগ্রবাদী প্রচারণা সংক্রান্ত লিফলেট এবং মোবাইল এর মাধ্যমে উগ্রবাদী প্রচারণা করে আসছে। আসামীদ্বয়ের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের