,

১ আইটেম গানে নাচতে দেড় কোটি রুপি নেবেন দিশা

news-image

বিনোদন ডেস্ক : স্টাইলিশ স্টার আল্লু অর্জুনের পরবর্তী সিনেমা ‘পুষ্পা’। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে। শোনা যাচ্ছে, ‘পুষ্পা’ সিনেমার একটি আইটেম গানে দেখা যাবে বলিউড অভিনেত্রী দিশা পাটানিকে। এজন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন তিনি। এতে কোমর দোলাতে ১.৫ কোটি রুপি নেবেন দিশা। এই সিনেমা পরিচালনা করছেন সুকুমার। সাধারণত তার সিনেমায় একটি আইটেম গান রাখেন তিনি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ‘পুষ্পা’ সিনেমার এই আইটেম গানের সুর করছেন দেবী শ্রী প্রসাদ।

‘পুষ্পা’ সিনেমাটিতে আল্লুর বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। সিনেমায় একজন ট্রাক ড্রাইভারের ভূমিকায় দেখা যাবে আল্লুকে। এতে তার স্ত্রী পুষ্পার চরিত্রে অভিনয় করছেন রাশমিকা। এছাড়া আরো আছেন— প্রকাশ রাজ, জগপতি বাবু, হরিশ উথামা, ভ্যানিলা কিশোর, অনুসূয়া ভরদ্বাজ প্রমুখ।

এদিকে বর্তমানে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন দিশা। বর্তমানে তার ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে এটি। এতে সালমান খানের বিপরীতে দেখা যাবে তাকে। একতা কাপুর প্রযোজিত ‘কেটিনা’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম