,

প্রথমবার প্রযোজনায় সোহম, নায়িকা প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : নতুন বছরে নতুন ভূমিকায় হাজির হলের ওপার বাংলার জনপ্রিয় নায়ক সোহম চক্রবর্তী। প্রযোজকের তালিকায় নাম লেখালেন এই অভিনেতা। সোহম প্রযোজিত প্রথম ছবিতে নায়িকা হিসেবে থাকছেন প্রিয়াঙ্কা সরকার। ইনস্টাগ্রামে তার নতুন ছবির পোস্টার শেয়ার করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা।

সোহম শিশুশিল্পী হিসেবে শুরু করেছিলেন গ্ল্যামার জগতের যাত্রা। ‘ছোট বউ’, ‘মঙ্গলদীপ’, ‘শাখা প্রশাখা’র যুগে জনপ্রিয়তা পেয়েছিলেন ‘মাস্টার বিট্টু’ হিসেবে। পরে ‘বাজিমাত’ করেন নায়ক সোহম চক্রবর্তী হিসেবে। ‘প্রেম আমার’, ‘বোঝেনা সে বোঝেনা’, ‘অমানুষ’-এর মতো বাংলা ছবির মাধ্যমে নিজের পায়ের তলার মাটি পোক্ত করেছেন। আবার রাজানীতির ময়দানে পা রেখেছেন। সাফল্য সেখানেও পেয়েছেন। এবার প্রযোজক হিসেবে সফর শুরু করলেন । সোহম এন্টারটেইনমেন্ট প্রযোজিত প্রথম ছবির নাম ‘কলকাতার হ্যারি’। আর ছবিতে সোহমের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন প্রিয়াঙ্কা সরকার। পরিচালনার দায়িত্বে রাজদীপ ঘোষ। সংগীত পরিচালনা করবেন জিৎ গঙ্গোপাধ্যায়। আর চিত্রগ্রহণে থাকছেন গোপী ভগৎ। শোনা গিয়েছে, ছবিতে লাবণী সরকার ও শিশুশিল্পী ঐশিকা গুহঠাকুরকেও দেখা যাবে।

পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, “নতুন বছরের শুরুতে এর থেকে ভাল আর মিষ্টি আর কিছুই হতে পারে না। ২০২১ সালে আমার প্রথম প্রোজেক্ট কলকাতার হ্যারি ছবির টিজার পোস্টার। এই সুন্দর কাহিনির সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ লাগছে। প্রতিবারের মতো এবারও আপনাদের শুভেচ্ছা চাই’’। শোনা গিয়েছে, জানুয়ারি মাসেই শুরু হবে ছবির শুটিং। ফেসবুকে ছবির পোস্টার শেয়ার করেছেন সোহমও। সেখানে এক রঙিন রূপকথা শোনানোর ও দেখানোর আশ্বাস দিয়েছেন। লিখেছেন, বাচ্চারা তৈরি হও স্বপ্নের দুনিয়ায় যাওয়ার জন্য, আর বড়রা তৈরি হও ছোটবেলায় আরও একবার ফিরে যাওয়ার জন্য।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম