,

বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং ২৫ জানুয়ারি মুম্বাইয়ে শুরু হবে

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’। গত বছর চলচ্চিত্রটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে সম্ভব হয়নি।

এদিকে জানা গেল, শ্যাম বেনেগাল পরিচালিত এই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে ২৫ জানুয়ারি। প্রথম লটের শুটিং হবে মুম্বাইয়ে। সিনেমার কাজ চলবে ১০ এপ্রিল পর্যন্ত। প্রথম লটের শুটিংয়ে অংশ নিতে সিনেমার শিল্পী-কলাকুশলীরা ২০ জানুয়ারির মধ্যে ঢাকা থেকে মুম্বাই যাবেন। আড়াই মাস ধরে একটানা চলবে সিনেমার কাজ। সিনেমাটি এ বছরই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

‘বঙ্গবন্ধু’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা, আরেফিন শুভ, জান্নাতুল সুমাইয়া হিমি, ফেরদৌস আহমেদ, প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদ।

প্রার্থনা দীঘি বলেন, ‘এ মাসের শেষের দিকে মুম্বাইয়ে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। শুটিং শুরু হওয়ার কয়েকদিন আগে আমরা ঢাকা থেকে মুম্বাই যাবো।’

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রকাশিত ছবির শিল্পীদের তালিকায় দেখা গেছে, বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে নুসরাত ফারিয়া ও বড়বেলার চরিত্রে জান্নাতুল সুমাইয়া হিমি। তাজউদ্দীন আহমদের চরিত্রে ফেরদৌস আহমেদ এবং বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা।

অন্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করবেন খায়রুল আলম সবুজ, দিলারা জামান, সায়েম সামাদ, শহীদুল আলম সাচ্চু, প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, সিয়াম আহমেদ ও মিশা সওদাগর। দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম