শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আনুষ্ঠানিকতায় আটকে আছে আন্তর্জাতিক বাণিজ্য মেলার নতুন ভেন্যুর হস্তান্তর

news-image

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাণিজ্য মেলা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পরিবর্তে পূর্বাচলের ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার’-এ অনুষ্ঠিত হবে। তবে হস্তান্তরের জন্য প্রস্তুত থাকলেও আনুষ্ঠানিকতার কারণে এখনও চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে এক্সিবিশন সেন্টারটি বুঝে পায়নি সরকার।

জানা গেছে, চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে অন্যান্য বছরের মতো বছরের শুরুতে বসছে না আন্তর্জাতিক বাণিজ্য মেলা।
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে (১৭ মার্চ) কেন্দ্র করে মাসব্যাপী এ মেলা বসবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবার রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পরিবর্তে মেলার ভেন্যু করা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মণখালীর বাগরাইয়াটের (পূর্বাচলে) ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার’-কে।

বাণিজ্য মেলাকে আন্তর্জাতিক রূপ দিতে ২০১৫ সালে চীনের সহায়তায় ৭৯৬ কোটি টাকার প্রকল্প হাতে নেয় সরকার। চুক্তি অনুযায়ী চীনের নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী ২০২০ সালের ৩১ ডিসেম্বর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার বুঝে পাওয়ার কথা ছিলো। তবে চায়না প্রতিষ্ঠানের প্রস্তাবনা অনুযায়ী আনুষ্ঠানিকতার জন্য এখনও সেটি বুঝে পায়নি সরকার।

এ বিষয়ে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের প্রকল্প পরিচালক রেজাউল করিম বলেন, ‘হস্তান্তর এখনও হয়নি, সবকিছু রেডি আছে। কীভাবে অনুষ্ঠান করে করব, না কী করব…ওইভাবেই আছে, এমনিতে কাজ শেষ।’

আনুষ্ঠানিকতার জন্যই হস্তান্তর আটকে আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ সেটাই, ব্যাপারটা ওইরকমই। কীভাবে হস্তান্তর করবে সে বিষয়ে চায়না অ্যাম্বাসি একটা প্রস্তাব দিয়েছে সেটা বিবেচনা করছি। এটি অনলাইনে করবে বা কীভাবে করবে সেটা বিবেচনাধীন। আগে প্রোগ্রাম ঠিক হবে, তারপর তারিখ। আনুষ্ঠানিকতা হলে হস্তান্তরের তারিখও হয়ে যাবে। আশা করি পরবর্তী সপ্তাহের মধ্যেই হওয়া উচিত, কাজ তো শেষ।’

এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন বলেন, ‘আমরা একটি কমিটি করে দিয়েছি। তারা বুঝে নেবে। এই মাসেই হস্তান্তর হয়ে যাওয়ার কথা। আমার মনে হয় মেজর পার্টটা বুঝে নিয়েছে। হয়ত এক-দুই দিন এদিক-সেদিক হতে পারে।’

মেলার প্রস্তুতি বিষয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলা মাঠ পরিদর্শক মো. খালিকুজ্জামান জাগো নিউজকে বলেন, ‘বাণিজ্য মেলার নতুন বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের কাজ শেষ। আমরা মেলার জন্য প্রস্তুতিও নিয়ে রাখছি। আগামী ১৭ মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। সেদিনই মেলাও শুরু হবে।’

উল্লেখ্য, গত ২৫ বছর ধরে রাজধানীর আগারগাঁওয়ের অস্থায়ী জমিতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর জানুয়ারির ১ তারিখ প্রধানমন্ত্রী এ মেলার উদ্বোধন করেন। এবার পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বসবে এই মেলা। ২০ একর (৮.১ হেক্টর) জমিতে এই প্রদর্শনী সেন্টার করেছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিএসসিইসি)। এটি বাংলাদেশ ও চীনের একটি যৌথ প্রকল্প। ৭৯৬ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের ৬২৫ কোটি টাকা অনুদান হিসেবে দিয়েছে চায়না এইড।

সূত্র : জাগো নিউজ

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ