,

নতুন বছরের প্রথম দিনেই কমলো করোনা সংক্রমণ-মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ইংরেজিতে একটা প্রবাদ আছে- মর্নিং শোজ দ্য ডে তথা সকালই দিবসের প্রতিচ্ছবি। সেই হিসাবে নতুন বছর মানুষের জন্য নিয়ে এসেছে শুভ বার্তা। বছরের প্রথম দিনেই কমেছে করোনায় সংক্রমণ ও মৃত্যু।

ওয়ার্ল্ডো মিটারের পরিসংখ্যান অনুযায়ী, ১ জানুয়ারি করোনা সংক্রমিত হয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৯১৩ জন। আগের দিন এই সংখ্যা ছিল রেকর্ড ৭ লাখ ৩৬ হাজার ৬৮০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ৯ হাজার ৪৭০ জনে। আগের দিন এই মৃতের সংখ্যা ছিল ১৩ হাজার ৪১১ জন।

করোনার বৈশ্বিক সংক্রমণ দাঁড়িয়েছে ৮ কোটি ৪৩ লাখ ৭৫ হাজার। এখন পর্যন্ত মারা গেছে ১৮ লাখ ৩৫ হাজার ২২১ জন। আর সুস্থ হয়েছেন প্রায় ৫ কোটি ৯৬ লাখ ৩৫ হাজার জন।

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে দুটিই কমেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ৩ হাজার ৪৩৮ জন। মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩ লাখ ৫৬ হাজার ৪৪৫ জনে।

গত একদিনে যুক্তরাষ্ট্রে নতুন করে আরও প্রায় ১ লাখ সাড়ে ৬৬ হাজারের মতো সংক্রমিত হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল প্রায় ২ লাখ ৩৪ হাজার। মোট সংক্রমণ দাঁড়িয়েছে ২ কোটি ৬ লাখ ১৭ হাজারের বেশি।

 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি